শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ট্রাম্পের আত্মসমর্পণ ঘিরে নিউইয়র্কে পুলিশ ও আদালতের প্রস্তুতি

- Advertisement -
Single page 1st Paragraph

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের দায়ের করা ‘হাশ মানি’ মামলায় অভিযুক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামীকাল মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হচ্ছে। বিক্ষোভসহ নানা অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নিউইয়র্কজুড়ে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। তিনিই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অভিযোগের কারণে আদালতের মুখোমুখি হচ্ছেন।
সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার প্রসিকিউটরদের কাছে ডোনাল্ড ট্রাম্পের হাজির হওয়ার কারণে সম্ভাব্য বিক্ষোভ এড়ানোর জন্য নিউইয়র্ক সিটি পুলিশ ট্রাম্প টাওয়ারের চারপাশ ঘেরাও করেছে এবং ম্যানহাটন ক্রিমিনাল কোর্টহাউসের কাছে রাস্তা অবরোধ করেছে। যুক্তরাষ্ট্রের ফৌজদারি এবং সুপ্রিম কোর্টের কেন্দ্রস্থল ডাউনটাউন কোর্টহাউস ট্রাম্পের উপস্থিতির আগে বেশ কিছু আদালত কক্ষ বন্ধ করে ফেলতে যাচ্ছে।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানিয়েছে এই বিষয়ে এখন পর্যন্ত সমর্থকদের কাছ থেকে তেমন কোন শহরের হুমকি পায়নি তারা। তবে অনলাইনে অনেক ট্রাম্প সমর্থক জনগণের বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়া নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন।

ডোনাল্ড ট্রাম্পকে আজ স্থানীয় সময় সকালে ফ্লোরিডা থেকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হবে। আগামীকাল সকালে আদালতে পৌছানোর আগে তিনি ট্রাম্প টাওয়ারে রাত কাটাবেন বলে ধারণা করা হচ্ছে। আদালতের একজন কর্মকর্তা জানান, ট্রাম্প আদালাতের মুখোমুখি হবেন আগামীকাল স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের কিছুক্ষণ আগে। সেসময় রাস্তার ওপারের অনেক আদালতের মামলা স্থগিত রাখা হবে।

সম্প্রতি স্টর্মি ড্যানিয়েলস নামের একজন নারীর সাথে সম্পর্ক গোপন রাখার বিনিময়ে তাকে এক লাখ ৩০ হাজার ডলার অর্থ প্রদান করেছেন এমন অভিযোগের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়। তবে তার বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

 

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...