বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধ ও যানজট নিরসেন ব্যবসায়ীদের সাথে সন্দ্বীপ থানার ওসির মতবিনিময়

সন্দ্বীপে যানজট নিরসনের উদ্যোগ

পিক আওয়ারে মালামাল লোড-আনলোড করা যাবে না

- Advertisement -
Single page 1st Paragraph

 দ্রব্যমূল্যের অতিরিক্ত মুনাফা রোধ,যানজট নিরসন ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা করলো সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ।

২ এপ্রিল রবিবার উপজেলা কমপ্লেক্স এলাকার ব্যবসায়ীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সন্দ্বীপ থানার ওসি শহীদুল ইসলাম বলেন, মুসলমানদের পবিত্র রমযানের দিকে খেয়াল রেখে অতিরিক্ত মুনাফা করবেন না।সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছে।তাই এ বিষয়ে তেমন কোন তথ্য পেলে আমরা আইনগত ব্যবস্থা নেবো ব্যবসায়ীর বিরুদ্ধে।

তিনি তার বক্তব্যে আরও বলেন,ঈদ উপলক্ষে অনেক সময় বখাটের উৎপাত ও চাঁদাবাজি হয়।এমন কোন বিষয় থাকলে সরাসরি আমাকে জানাবেন। এছাড়া যানজট নিরসনে অফিস আওয়ারে মালামাল লোড-আনলোড না করার নির্দেশ দেন তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন,কমপ্লেক্স ব্যবসায়ী কমিটির সভাপতি শাহ আকবর হেলাল প্রমুখ।এসময় উপজেলা কমপ্লেক্স এলাকার সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সন্দ্বীপ থানার ওসি শহীদুল ইসলাম হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...