শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বাংলাদেশের অগ্রগতির স্বীকৃতি জন্য মার্কিন কংগ্রেসে প্রস্তাব প্রধানমন্ত্রীর অনন্য অর্জন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করে এবং এই অগ্রগতিকে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হয়েছে। এতে আর্থসামাজিক পরিস্থিতির অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করা হয়েছে। এই অর্জন পুরো বাঙালির। আজ বাংলাদেশ যে উন্নয়ন অগ্রগতির প্রশংসিত অবস্থানে উন্নীত হয়েছে এটি কি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পেয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা? তা তো নয়। এই উন্নয়ন অগ্রগতির পেছনে রয়েছে কোটি কোটি বাঙালির পরিশ্রম আর মেধা। আর নেতৃত্বে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

রবিবার (২ এপ্রিল) চট্টগ্রাম নগরীর ২ নং জালালাবাদ ওয়ার্ডের লিডার্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নাছিম ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে দেড় হাজার মানুষদের ইফতার ও সেহরি সামগ্রী  বিতরণ করা হয়। এসময় নাছিম ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন জালালাবাদী ও সদস্য মাসুদ রানা বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি শফর আলী, মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ বেলাল, মোহাম্মদ ঈসা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইয়াকুব, মহানগর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, জালালাবাদ সি ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন ফোরমেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল, বি ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিন্টু, যুবলীগ নেতা মফিজ, পলিটেকনিকের সাবেক জিএস তানভীর, যুবলীগের মিন্টু, নবী আলম, শাহাজান, ছাত্র লীগের ইমন প্রমুখ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...