সোমবার, ২২ জুন ২০২৬

টি-টোয়েন্টি: সুপার ওভারের থ্রিলারে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ শুরু শ্রীলংকার

- Advertisement -
Single page 1st Paragraph

সুপার ওভারের জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে সফরকারী শ্রীলংকা।
আজ অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৬ রান করে শ্রীলংকা। জবাবে নিউজিল্যান্ডও ৮ উইকেটে ১৯৬ রান করলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে ২ উইকেটে ৮ রান করে নিউজিল্যান্ড। ২ বল খেলেই ৯ রানের টার্গেট স্পর্শ করে ফেলে শ্রীলংকা।
টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। প্রথম বলেই ওপেনার পাথুম নিশাঙ্কাকে হারায় শ্রীলংকা। শুরুর ধাক্কা সামাল দিতে দ্বিতীয় উইকেটে ১৯ বলে ৪৭ রান তোলেন আরেক ওপেনার কুশল মেন্ডিস ও তিন নম্বরে নামা কুশল পেরেরা। ৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৫ রান করে ফিরেন মেন্ডিস।
চার নম্বরে নামা ধনাঞ্জয়া ডি সিলভা ১৫ রানে আউট হন। দলীয় ৬৫ রানে ডি সিলভার আউটের পর চতুর্থ উইকেটে নিউজিল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়েন পেরেরা ও চারিথ আসালঙ্কা। ৬৮ বলে ১০৩ রান যোগ করেন তারা। টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে ৪১ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন আসালঙ্কা। ইনিংসে ২টি চার ও ৬টি ছক্কা হাকান তিনি।
শেষ দিকে ২টি ছক্কায় ১১ বলে অপরাজিত ২১ রান করেন হাসারাঙ্গা ডি সিলভা। টি-টোয়েন্টিতে ১৩তম হাফ-সেঞ্চুরি তুলে ৫৩ রানে অপরাজিত থাকেন পেরেরা। ৪৫ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। পেরেরা-আসালঙ্কার ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রান লংকানদের। কিউইদের জেমস নিশাম ২ উইকেট নেন।
জবাবে ৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক টম লাথামের সাথে ৩৯ বলে ৬৩ এবং চতুর্থ উইকেটে মার্ক চাপম্যানের সাথে ৪০ বলে ৬৬ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন ড্যারিল মিচেল। লাথাম ১৬ বলে ২৭ ও চাপম্যান ২৩ বলে ৩৩ রান করে আউট হন।
অন্যপ্রান্তে টি-টোয়েন্টি ক্যারিয়ারে পঞ্চম অর্ধশতক তুলে ৬৬ রানে ফিরেন মিচেল। ৪৪ বল খেলে ৫টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। ১৬তম ওভারে দলীয় ১৪৪ রানে মিচেল ফেরার পর নিশাম ১০ বলে ১৯, রাচিন রবীন্দ্র ১৩ বলে ২৬ করে নিউজিল্যান্ডের জয়ের আশা ধরে রাখেন।
শেষ ওভারে জিততে ১৩ রান দরকার পড়ে নিউজিল্যান্ডের। শেষ ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। পরের চার বলে ৬ রান দেন তিনি। এতে শেষ বলে জিততে ৭ ও টাই করতে ৬ রান দরকার পড়ে কিউইদের। এমন অবস্থায় ওভার মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ম্যাচ টাই করেন নিউজিল্যান্ডের ইশ সোধি। এতে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। শ্রীলংকার মধুশান-হাসারাঙ্গা ও শানাকা ২টি করে উইকেট নেন।
সুপার ওভারে ২ উইকেট হারিয়ে ১টি বাউন্ডারিতে ৮ রান করতে পারে নিউজিল্যান্ড। ৯ রানের টার্গেটে এডাম মিলনের দ্বিতীয় বলে ছক্কা ও নো-বলের তৃতীয় ডেলিভারিতে বাউন্ডারি মেরে শ্রীলংকাকে দুর্দান্ত জয় এনে দেন ম্যাচ সেরা হওয়া আসালঙ্কা।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৫ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে শ্রীলংকা।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...