শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সন্দ্বীপে প্রবাসী ডালেস ও আলাউদ্দীন এর  দ্বিতীয় বার ইফতার সামগ্রী বিতরণ

সন্দ্বীপে ইউকে বলটন প্রবাসী সোয়েব ইয়াকুব ডালেস ও মোঃ আলাউদ্দীন এর উদ্যোগে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় বারের মতো দুঃস্থ, অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে আজ।
লন্ডন প্রবাসী মোঃ জসিম উদ্দিনের আয়োজনে ও সার্বিক তত্বাবধানে এই ইফতার সামগ্রী বিতরন করা হয়। এর আগে প্রথম বারের মতো গত ২২ মার্চ ১২০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছিলেন তারা।উক্ত অনুষ্ঠানে সেদিন বক্তাদের আন্তরিক আবেদন ও হৃদয় ছোঁয়া বক্তব্যে অনুপ্রাণীত হয়ে আগামী বছর আরো বেশী পরিমান ইফতার সামগ্রী প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। কিন্তু সে অপেক্ষা না করে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় বার ইফ
তার সামগ্রী প্রদান করায় উপকারভোগী, এলাকার জনগন ও আমন্ত্রিত অতিথিরা তাদের এ মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন ১ এপ্রিল সকালে উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলিগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দীন বেদন,ওয়ার্ড কাউন্সিলর মোক্তাদের মাওলা ফয়সাল,ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি ডাঃ মোঃ শামসুদ্দীন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাষ্টার মোঃ এসএম রুবেল।বক্তব্যের প্রারম্ভে কোরআন থেকে তিলওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়।
সন্দ্বীপ পৌরসভা ৯ নং ওয়ার্ডের হীরাকাজির বাড়ি প্রাঙ্গনে ১২০ অসহায় পরিবারের মাঝে প্রতিজনকে বিতরনকৃত ইফতার সামগ্রীর মুল্যমান ছিলো প্রায় তিন হাজার টাকা।যা একটি পরিবারের ১ মাসের সামগ্রী বলে মন্তব্য উপকারভোগীদের। প্রধান অতিথি মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন, মহান সৃষ্টিকর্তা বলেছেন তোমরা আমার সৃষ্টিকে ভালোবাসো, তাহলে আমি তোমাদের প্রতি সদয় হবো। এবং তোমাদের সক্ষমতা আরো বাড়িয়ে দেবো।স্রষ্টা প্রথম দিনে ওনাদের দান কবুল করেছেন বলে আজ এক সপ্তাহের ব্যবধানে তারা দ্বিতীয়বার দেওয়ার স্বক্ষমতা অর্জন করেছে বলে আমি মনে করি। হীরাকাজির বাড়ির এই মানবিক মানুষগুলোকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।আপনারাও রোজা রেখে নামাযের সময় ওনাদের জন্য দোয়া করবেন। স্রষ্টা ওনাদের সহায় হউক।
Y

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...