শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ইচ্ছেমতো মূল্য বসিয়ে পোশাক বিক্রি, ৮০ হাজার টাকা জরিমানা গুনলো ‘মনে রেখ’

- Advertisement -
Single page 1st Paragraph

নিজেদের ইচ্ছেমতো মূল্য বসিয়ে পোশাক বিক্রি, বাসি খাবার বিক্রিসহ নানা অপরাধে চট্টগ্রাম নগরীর ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌র।

শনিবার (১ এপ্রিল) টেরিবাজার ও কেসিদে রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌র চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান। তিনি জানান, নগরীর টেরিবাজারে ‘মনে রেখ’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযানে যায় ভোক্তা অধিদপ্তর। এসময় তারা নিজেদের ইচ্ছেমত মূল্য বসিয়ে পোশাক বিক্রি করছিল। পোশাক আমদানির স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে না পারা, ক্রয় ও বিক্রয় রশিদ না রাখা, বিদেশি পণ্যে আমদা‌নি কার‌কের স্টিকার না থাকায় প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কেসিদে রোডে ডেকচি বাড়ি নামে একটি খাবারের দোকানে বা‌সি খাবার বি‌ক্রির উদ্দেশে সংরক্ষণ করায় ৭ হাজার টাকা, বেক এন্ড ফাস্টের পরিবেশক লাকী স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকার‌ী প‌রিচালক নাসরিন আক্তার, রানা দেবনাথ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...