বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চিটাগাং চেম্বারের সাথে কোটরা মহাপরিচালক ও কোরিয়ান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলরের মতবিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

কোরিয়া ট্রেড এসোসিয়েশন (কোটরা)’র ডাইরেক্টর জেনারেল ও কোরিয়া দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর স্যাম সু কিম (গৎ. ঝধস ঝড়ড় করস) চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের সাথে ৩০ মার্চ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এক মতবিনিময়ে মিলিত হন। এ সময় চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ ও রিলায়েন্স এসেট্স্ এন্ড ডেভেলাপমেন্টস (বিডি) লিঃ’র পরিচালক ওমর মুক্তাদির বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম) উপস্থিত ছিলেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার অন্যতম বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। বাংলাদেশে কোরিয়ার প্রায় ২০০ এর মত প্রতিষ্ঠান থাকলেও ভিয়েতনামের বিবেচনায় এই সংখ্যা খুবই নগন্য। বাংলাদেশ কোরিয়াতে ৪০০ মিলিয়ন রপ্তানি এবং ১ বিলিয়ন ডলারের অধিক আমদানি করে থাকে। ফলে দু’দেশের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। এছাড়া কোরিয়া প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন ডলার প্রক্রিয়াজাত মাংস ও মাছ আমদানি করে। এর মধ্যে ২ বিলিয়ন ডলার চিংড়ি এবং প্রক্রিয়াজাত মাছ। এক্ষেত্রে বাংলাদেশ থেকে চিংড়ির সম্ভাবনার কথা উল্লেখ করে কোরিয়ান প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ থেকে চিংড়ি ও প্রক্রিয়াজাত মাছ রপ্তানির জন্য বিনিয়োগের আহবান জানান।

কোরিয়ান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর স্যাম সু কিম বলেন-বাংলাদেশে রপ্তানি খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে ম্যানুফ্যাকচারিং খাত। তবে ৮০’র দশকে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং খাতে প্রথম কারিগরি সহায়তা প্রদান করে কোরিয়ান কোম্পানী। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কোরিয়া ১৯৯০ সালে প্রচলিত বর্জ্য ব্যবস্থাপনা থেকে বের হয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করে। বর্জ্য ভেদে ভিন্ন ভিন্ন বিন চালু করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সফলতা অর্জন করে। এজন্য বাংলাদেশেও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে কোরিয়া। এছাড়া শিল্প কারখানায় রুফটপ সোলার এনার্জি নিয়েও কাজ করছে কোরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান। তিনি বাংলাদেশে বিভিন্ন সেক্টরের উন্নয়নে ভূয়সী প্রশংসা করে দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে কোরিয়ান ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশে নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন।

চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন বলেন-বাংলাদেশে জিডিপিতে প্রায় ১২% ভূমিকা রাখছে চট্টগ্রাম। এখানে রয়েছে দেশের প্রধান প্রধান ভারী শিল্প কারখানা। এছাড়া চট্টগ্রামে রয়েছে কোরিয়ান বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশে বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোরিয়ান কোম্পানীগুলো। বাংলাদেশে কারিগরি সহায়তাসহ শিপ ব্রেকিং, শিপ বিল্ডিং, ইলেক্ট্রনিক্স এবং ম্যানুফ্যাকচারিং খাতে বিনিয়োগের আহবান জানান তিনি। এছাড়া দেশে বিনিয়োগ আকর্ষণের সুবিধা উল্লেখ করে বাংলাদেশে কোরিয়ান ব্যবসায়ীদের চট্টগ্রাম সফর ও চিটাগাং চেম্বারে আমন্ত্রণ জানান।

 

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...