শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিএনপি আসুক না আসুক নির্বাচন থেমে থাকবে না: কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক সে জন্য নির্বাচন থেমে থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সংবিধান মেনে বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। নির্বাচনে বিএনপি এলো কি এলো না তার জন্য নির্বাচন বসে থাকবে না।’
ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ থেকে নোয়াখালীর চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতির মাঠে পরাজিত হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি সম্প্রীতি নষ্ট করছে।এরা ওপরে ওপরে নিষ্ক্রিয় হলেও ভেতরে ঠিকই সক্রিয় যার প্রমাণ এবারের হামলাগুলো।
সাম্প্রদায়িক সহিংসতায় নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী এবং ভারতের সঙ্গে সরকারের সুসর্ম্পকের ক্ষেত্রে ফাটল ধরাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মতিয়া চৌধুরী বলেন, যখন দেশ উন্নয়নের স্বর্ণ শিখরে তখন পরাজিত শক্তি ষড়যন্ত্রে লিপ্ত।
এ সময়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি...

সর্বশেষ

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...