শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রামে আঁখি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে শিশু আবেদা সুলতানা আইনীন আঁখিকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৩১ মার্চ) জুমার নামাজ শেষে পাহাড়তলী সাগরিকা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় গ্রেপ্তার মো. রুবেলের দ্রুত বিচারের দাবি জানান তারা। কোনো আইনজীবী যেন আদালতে খুনির পক্ষে না দাঁড়ান, এমন আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। অংশগ্রহণকারীদের একজন কাজী মো. রবিউল হোসেন বলেন, ’স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠন অনির্ধারিতভাবে এই মানববন্ধন করেছে। এতে সহস্রাধিক মানুষ অংশ নিয়েছে। আশা করছি রুবেলের পক্ষে কোনো আইনজীবী মামলা লড়বে না। আমরা অবিলম্বে তার বিচার চাই।’

২১ মার্চ পাহাড়তলী থানার কাজীর দীঘি এলাকা থেকে নিখোঁজ হয় আবেদা সুলতানা আইনীন আঁখি। আট দিন পর গত বুধবার ভোরে পাহাড়তলী থানার মুরগির ফার্ম এলাকার একটি ডোবা থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পিবিআই।

ওই দিন দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, ২১ মার্চ বিকালে বিড়াল দেওয়ার কথা বলে এলাকার একটি ফাঁকা বাসায় নিয়ে আঁখিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মো. রুবেল নামের এক সবজি বিক্রেতা। হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মো. রুবেল।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...