বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

মদুনাঘাট ব্রীজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মিথুন শিকদার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ ৩১ মার্চ (শুক্রবার) সকাল ৭টার দিকে সড়কের মদুনাঘাট ব্রিজে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত যুবক চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের খৈয়াখালী গ্রামের পরিমল সিকদার এর পুত্র।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই. জয়নাল আবেদীন বলেন, মোটর সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হই।
নিহতের প্রতিবেশি নিশান চৌধুরী জানান, তারা সপরিবারে শহরে বসবাস করেন। গত বৃহস্পতিবার গ্রামের বাড়িতে মঙ্গল চন্ডী পূজায় এসেছিলেন। পুজা সম্পন্ন করে পরের দিন শুক্রবার সকালে তার পিসিতো ভাই প্রবীর সিকদারসহ মোটরবাইক যোগে শহরে যাওয়া পথে এই দূর্ঘটনায় পতিত হন। এতে প্রবীরও আহত হন। আজ (শুক্রবার) দুপুর ১২টার দিকে নগরীর গোসাঈলডাঙ্গা শ্মশানে তাকে সৎকার করা হয়েছে।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...