বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

সন্দ্বীপ শ্রীশ্রী সিদ্বেশ্বরী কালি মন্দির যুব কমিটির উদ্যোগে শ্রী শ্রী বাসন্তী পূজা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলার সন্দ্বীপে সার্বজনীন শ্রীশ্রী সিদ্বেশ্বরী কালি মন্দির যুব কমিটির উদ্যোগে শ্রী শ্রী বাসন্তী পূজা ২০২৩ সম্পন্ন হয়েছে ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে।সন্দ্বীপ পৌরসভা ৯ নং ওয়ার্ডের বড় ঠাকুর বাড়িতে অনুষ্ঠিত পুজার সমাপ্তি ঘটেছে ৩১ মার্চ দশমী পূজা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।পূজার প্রথম দিনে সন্দ্বীপের বিভিন্ন গীতা স্কুলের শিক্ষার্থীদের মাঝে গীতাপাঠ ও ভজনগীতি প্রতিযোগিতার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। প্রতিযোগিতায় বিচারক ছিলেন মাস্টার রণজিৎ শীল, মাস্টার গৌতম চন্দ্র শীল, প্রভাষক অমিত রায় ও সংগীত শিল্পী কানাই দেব শুভ।

৩০ মার্চ সন্ধ্যায় নবমী পুজার দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম।এ সময় এক সংক্ষিপ্ত সভায় তিনি বক্তব্য প্রদান করেন। সভায় সভাপতি হিসাবে বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার রতন ব্যানার্জী। সভা সঞ্চালনা করেন বাসন্তী পুজা উদযাপন কমিটির সভাপতি মাষ্টার সুভাষ চন্দ্র দাস। এ সময় সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয়ের কোষাধ্যক্ষ মাষ্টার অরুন চন্দ্র দে,বাসন্তী পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক টিটু সোম, কাজল গাঙ্গুলী, উজ্জল গাঙ্গুলী সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশে রাষ্ট্রীয় দৃষ্টিকোন থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সবাই এক ও অভিন্ন।তাই সবাই নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা রাখার পাশাপাশি অন্যের ধর্ম চর্চার প্রতি সহনশীলতা প্রদর্শন করে সহযোগিতা করতে হবে।আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি।মত ও পথ ভিন্ন হলেও সবাই পরকালে বিশ্বাসী। সে বিশ্বাস থেকে সবাই ভালো কাজ করতে হবে।মানবিকতা বোধে উজ্জীবিত হয়ে সবাই ভালো কাজ করে দেশ ও পৃথিবীকে এগিয়ে নিতে হবে।আমরা সন্দ্বীপের জনগন বরাবরই একে অপরের পুজো ও ঈদের আনন্দ উপভোগ করেছি।তাই কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি।

এছাড়াও তিনি উক্ত মন্দিরের অবকাঠামোগত উন্নয়নে এমপি মাহফুজুর রহমান মিতার সহযোগিতায় ঢেলে সাজানোর আশ্বাস প্রদান করেন।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...