শুক্রবার, ১০ জুলাই ২০২৬

স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের পাথেয় : জেলা প্রশাসক

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ট্যাবলেট বিতরণ করা হয়। এসময় সরকারি মুসলিম হাইস্কুলের মোট ১৮ জন শিক্ষার্থীর মধ্যে ট্যাবলেট বিতরণ করা হয়। এর ধারাবাহিকতায় সমগ্র চট্টগ্রাম জেলায় মোট ৯৮৬৭ জন শিক্ষার্থীকে ট্যাবলেট বিতরণ করা হবে।

জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস আয়োজিত অনুষ্ঠানে বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চট্টগ্রাম আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এ সময় জেলা প্রশাসক বলেন, স্মার্ট জেনারেশন তথা স্মার্ট সিটিজেন তৈরির অন্যতম মূল কারিগর আজকের শিক্ষার্থীরা। তাই তাদেরকে তথ্য প্রযুক্তিতে উন্নত করার বিকল্প নেই। স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের পাথেয়। গ্রাম থেকে শহর সকল পর্যায়ের শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির জ্ঞান বৃদ্ধির লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণে অগ্রবর্তী ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ২০৪১ সালে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার কর্ণধার হতে যাচ্ছে আজকের শিক্ষার্থীরা। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন স্মার্ট জেনারেশন। যারা রাষ্ট্রীয় সম্পদ যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে হবে মিতব্যয়ী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে হবে দৃঢ প্রত্যয়ী। তারা প্রচলিত শিক্ষার পাশাপাশি অংশগ্রহণ করবে বিজ্ঞান ক্লাব, রোবোটিকস, স্কাউটিং, ডিবেটিংসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে। যারা রুচিশীল ও মার্জিত আচরণের মাধ্যমে গড়ে তুলবে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ। যে স্মার্ট জেনারেশনকে তথ্য প্রযুক্তি বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে হতে হবে আরও সচেতন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. আবদুল মালেক, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান ও শিক্ষক শিক্ষার্থীরা।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...