শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রামে বিনিয়োগের ব্যাপারে আমরা অত্যন্ত ইতিবাচক : বেলজিয়াম রাষ্ট্রদূত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে চায় বেলজিয়াম আর এক্ষেত্রে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিয়ের ভান্ডেরহেসেল্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় মেয়র বলেন, চট্টগ্রাম ঐতিহাসিকভাবেই বন্দর ও বাণিজ্য নগরী হিসেবে বিখ্যাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের এই বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে টানেল নির্মাণ থেকে বন্দরের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে বিশাল বিনিয়োগ করেছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন। এ প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে যা চট্টগ্রামকে বিশ্বের বাণিজ্যিক হাবে পরিণত করবে। বেলজিয়াম চট্টগ্রামে বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হতে পারে। এক্ষেত্রে আমি পূর্ণ সহযোগিতা করব।

বেলজিয়ামের রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহৎ বন্দরের মালিক বেলজিয়াম। চট্টগ্রামের বন্দর ও যোগাযোগ ব্যবস্থা এবং বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে আমরা চট্টগ্রামে এসেছি এবং পর্যবেক্ষণ থেকে চট্টগ্রামে বিনিয়োগের ব্যাপারে আমরা অত্যন্ত ইতিবাচক।

“বর্তমানে বাংলাদেশে বেলজিয়ামের বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে। ভবিষ্যতে বেলজিয়ামের আরো অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা আছে। বিশেষ করে ভারী শিল্প এবং প্রযুক্তিখাতে বেলজিয়ামের অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপ‚র্ণ ভূমিকা রাখতে পারে।”

সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সম্মানিত পরিচালক, এস্কেপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এণ্ড সিইও এবং স্লোগাননিউজডটকম-এর উপদেষ্টা সম্পাদক ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ রাসেল, ওয়ালোনিয়া’র ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনার গোয়ালিয়াম ডি বাসুমপিয়েরে, ফ্ল্যান্ডার্স’র ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনার বাবেতে ডেসফজ, এস্কেপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও স্লোগাননিউজডটকম-এর সম্পাদকমন্ডলীর সভাপতি এটিএম শহীদুল্লাহ্ শহীদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ, বেলজিয়ামের বাণিজ্য বিষয়ক কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশে বেলজিয়ামের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...