বুধবার, ৮ জুলাই ২০২৬

শঙ্খ নদীতে নৌকাডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

সাতকানিয়ায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে শঙ্খ নদীতে বালুবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক আবদুল হামিদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে নৌকা ডুবে যাওয়া স্থানের অল্প দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গতকাল বুধবার বিকাল ৪টার দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে শঙ্খ নদীর আমিলাইষ এলাকায় বালুবাহী একটি নৌকা ডুবে যায়। এসময় শ্রমিক আবদুল হামিদ নিখোঁজ হয়েছিল। আবদুল হামিদ উপজেলার চরতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খইন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের পুত্র।

আবদুল হামিদের বড় ভাই মো. ইসমাইল জানান, হামিদ নিয়মিত ট্রাকে বালু তোলার কাজ করত কিন্তু বুধবার শঙ্খ নদীতে নৌকায় বালু তোলার কাজে যায়। নৌকাভর্তি বালু নিয়ে ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। তখন নৌকাটি উল্টে গিয়ে নদীতে ডুবে যায়।

এসময় অন্য দুই শ্রমিক সাঁতার কেটে কূলে উঠতে পারলেও হামিদ নিখোঁজ হয়। ঘটনার পরপর অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মী ও চট্টগ্রাম নগরীরর আগ্রাবাদ থেকে আসা ডুবুরি দল দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় ওইদিন উদ্ধার কাজ বন্ধ রাখে।

আজ সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু করে ডুবুরি দল। সকাল ৮টার দিকে হামিদের মরদেহ উদ্ধার করে তারা।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক হামিদকে উদ্ধারের জন্য গতকাল বুধবার বিকালে সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মী এবং চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল অনেকক্ষণ কাজ করেছে। সন্ধ্যার দিকে অন্ধকার নেমে আসায় উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়েছিল। ডুবুরি দল আজ বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু করে এবং সকাল ৮টার দিকে শ্রমিক হামিদের মরদেহ উদ্ধার করে।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...