শনিবার, ২০ জুন ২০২৬

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত বেড়ে ২৮

- Advertisement -
Single page 1st Paragraph

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। বুধবার সন্ধ্যায় দেশটির দক্ষিণের বাসিলান প্রদেশের কাছাকাছি সমুদ্রে ফেরিতে আগুন লাগার পর ৩৫ জন ক্রুসহ ২৩০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের কর্মকর্তা। বৃহস্পতিবার সংবাদ সংস্থা নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও এর কোস্টগার্ড প্রধান কমোডোর রেজার্ড ফারফি ডিজেডএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, এয়ারকন্ডিশন কেবিন থেকে আগুনের সূত্রপাত।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করি আমরা, তারা ডুবে মারা গেছে। তারপর জাহাজটির ভেতরে ওই কেবিনে আরও ১৮ জনের মৃতদেহ পাওয়া যায়। তাদের শরীর পুরোপুরি দগ্ধ হয়ে গেছে। মৃতদের মধ্যে তিন শিশু রয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেরিটির যাত্রীধারণ ক্ষমতা ৪৩০ জন।

কোস্টগার্ডের শেয়ার করা ছবিতে দেখা গেছে, আগুন লাগা এমভি লেডি মেরি জয় থ্রি জাহাজে পানি ছিটানো হচ্ছে। অপরদিকে উদ্ধার করা যাত্রীদের তীরে নিয়ে যাওয়া হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, তারা একটি তদন্তে এবং নিরাপত্তা মূল্যায়নে সহযোগিতা করছে, পাশাপাশি তেল চুইয়ে পড়ার কোনো ইঙ্গিত আছে কিনা তা পরীক্ষা করে দেখছে।

ফিলিপাইন দ্বীপপুঞ্জ প্রায় ৭ হাজার ৬০০ দ্বীপের সমন্বয়ে গঠিত। দেশটির নৌযাত্রার ক্ষেত্রে নিরাপত্তার রেকর্ড খুব একটা ভালো নয়। সেখানে প্রায়ই পুরনো নৌযান অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত করে। গত বছরের মে মাসে দেশটির একটি হাইস্পিড ফেরিতে আগুন লেগে অন্তত সাত জনের মৃত্যু হয়েছিল। ফেরিটিতে ১৩৪ জন যাত্রী ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...