শনিবার, ১ আগস্ট ২০২৬

কক্সবাজারে ভারতীয় পর্যটকের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারে বেড়াতে  এসে কুলালচন্দ্র সিং(৭৪) নামে এক ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে।বুধবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের কলাতলী এলাকার অস্টার ইকো নামের আবাসিক হোটেলে মৃত্যু হয় তার। হোটেলের ৮০৪ নম্বর কক্ষে উঠেছিলেন তিনি।

মৃত কুলালচন্দ্রের বাড়ি ভারতের মনিপুরের ইম্ফল এলাকায়। তিনি মঙ্গলবার স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোল্লা শাহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃতের স্বজনদের বরাতে তিনি বলেন, বুধবার রাতে তারা সবাই বিচে গিয়েছিলেন। হোটেলে ফিরে ওয়াশরুমে গিয়ে এক ঘণ্টা পরে কুলালচন্দ্র বের হচ্ছিলেন না। তখন স্বজনরা সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় ওয়াশরুমের দরজা ভেঙে ঢুকে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠিক কী কারণে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি, বলেন পুলিশের এই কর্মকর্তা।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...