শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বন্দর বহির্নোঙরে চীনা জাহাজের প্রধান প্রকৌশলী নিখোঁজ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুর্ঘটনার কবলে পড়ে নিখোঁজ রয়েছেন ‘এমভি ক্যাং হুয়ান’ জাহাজের প্রধান প্রকৌশলী জ্যাং মিংইয়ান (৪১)। এটি চীনা পতাকাবাহী বাল্ক জাহাজ। মঙ্গলবার লাইফবোটের সাহায্যে ওই জাহাজে থাকা সব নাবিক প্রাণে বেঁচে গেলেও নিখোঁজ রয়েছেন প্রধান প্রকৌশলী।

ঘটনার পরপর কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব ক্রাফটের সাহায্যে উদ্ধার কার্যক্রম চালিয়ে ব্যর্থ হয়। এবার ঘটনাটি খতিয়ে দেখতে মার্কেন্টাইল মেরিনের দ্বারস্থ হয় বন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৩টা ১০ মিনিটে বন্দরের আলফা অ্যাংকারেজে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। ঘটনার পর বিকাল সাড়ে ৫টায় জাহাজটির এজেন্সি জানায় তাদের সকল নাবিক লাইফবোটের সহযোগিতায় প্রাণে বেঁচে গেছে। তবে রাত পৌণে ১১টার দিকে জানায় তাদের প্রধান প্রকৌশলী নিখোঁজ রয়েছেন। এরপর কোস্টগার্ড ও বন্দরের নিজস্ব ক্রাফটের সাহায্যে উদ্ধার কার্যক্রম চালানো হয়।

বন্দর সূত্র জানায়, এ ঘটনা খতিয়ে দেখতে বন্দর থেকে নৌবাণিজ্য দপ্তরে চিঠি দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মার্কেন্টাইল মেরিনের প্রিন্সিপল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ বলেন, মঙ্গলবার দুপুরে পণ্য খালাসের সময় দুর্ঘটনার কবলে পড়ে চায়না পতাকাবাহী বাল্ক জাহাজ ‘এমভি ক্যাং হুয়ান’। জাহাজে থাকা লাইফবোটের সহযোগিতায় নিজেদের রক্ষা করে নাবিকরা। তবে জাহাজের প্রধান প্রকৌশলী নিখোঁজ রয়েছেন। উদ্ধার কার্যক্রম চলমান আছে। তবে এখনও পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, গতকাল বিকেলে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। ঘটনার পর বিকেল সাড়ে ৫টায় জাহাজটির স্থানীয় এজেন্ট জানায়, ১৫ নাবিক লাইফবোটের মাধ্যমে জীবন রক্ষা করেন। পরে তারা জাহাজে ওঠেন। রাতে প্রধান প্রকৌশলী নিখোঁজের বিষয়টি জানা যায়। এরপর কোস্টগার্ড ও বন্দরের নিজস্ব ক্রাফটের সাহায্যে উদ্ধার তৎপরতা চালানো হয়।

গত ১৮ মার্চ সংযুক্ত আরব আমিরাতের মিনা এসএকিউআর বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌছে ‘এমভি ক্যাং হুয়ান’ জাহাজটি। নিখোঁজ প্রধান প্রকৌশলী জ্যাং মিংইয়ানকে গত বছরের ২৬ ডিসেম্বর জাহাজে যোগ দেন।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...