মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মামলার পর শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বলেছেন, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে বিক্ষুব্ধ ব্যক্তিরা মামলা করার পর, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি কেউ সংক্ষুব্ধ হন এবং বিচার চেয়ে থানায় মামলা করেন- সেক্ষেত্রে পুলিশ সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এখন পর্যন্ত আমি জানি- একটি মামলা হয়েছে।’ মন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে এবং রাষ্ট্রসহ সবকিছুই আইন অনুযায়ী চলে। নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে নিরাপত্তা সেবা বিভাগ।
স্বরাষ্ট্রমন্ত্রী অপর এক প্রশ্নের জবাবে বলেন, ‘রাষ্ট্রের আপত্তি আছে, কিন্তু মামলাটি অন্য কেউ করেছে।’ তিনি বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং প্রথম আলোর সাংবাদিক ঠিক কাজটি করেননি। মন্ত্রী বলেন, ‘সংবাদটি আপনারা (সাংবাদিকরা) একাত্তর টেলিভিশনের মাধ্যমে প্রচার করেছেন এবং প্রমাণ করেছেন যে প্রথম আলো প্রকাশিত সংবাদ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’
দেশের অভূতপূর্ব উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা এগিয়েছি। কেউ যদি এই ধরনের ভুয়া খবর দেয়, তাহলে যে কেউ আঘাত পেতে পারে এবং ক্ষুব্ধ হতে পারে। আপনিও (আহত) হতে পারেন। আপনি অবশ্যই এই খবরটি মেনে নেবেন না।’

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...