সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দেশে ইসলাম এসেছে শান্তির পথে : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের দেশে ইসলাম এসেছে শান্তির পথে, ওলী-আউলিয়াদের হাত ধরে। কোনো যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে নয়। আমাদের দেশ সকল ধর্মের শান্তির দেশ।
তিনি বলেন, ওলী-আউলিয়ারা সে কারণে সম্মানের পাত্র। তাদের যারা সম্মান করে না, তারা বিএনপির দোসর। এরা গোলযোগ তৈরি করে, যা কখনো সমীচীন নয়।
মন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাজনৈতিক দলের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর সভাপতিত্বে সভায় ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
হাছান মাহমুদ বলেন, ইসলামের জন্য জননেত্রী শেখ হাসিনা যা করেছেন, বঙ্গবন্ধুর পরে আর কোনো সরকার বা কেউ সেটি করেননি। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে এক লাখ মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা হয়েছে, যেখানে শিক্ষকরা মাসিক ৫ হাজার ২ শত টাকা করে ভাতা পান। শেখ হাসিনার নির্দেশে সারাদেশে জেলা-উপজেলায় যেসব মসজিদ নির্মিত হয়েছে ও হচ্ছে, সেগুলোর দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়।
তিনি বলেন, ‘এরশাদ এবং খালেদা জিয়া কওমি মাদ্রাসার স্বীকৃতি দেয়ার কথা বলে ভোট টানলেও স্বীকৃতি দেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা করেছেন এবং এ স্বীকৃতির পর তাদের অনেকের সরকারি চাকুরিও হয়েছে।’
ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন তার বক্তৃতায় সততা ও দেশপ্রেমের মাধ্যমে দেশ গড়ার জন্য সকলের প্রতি আহবান জানান। ইফতারের আগে সভায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...