শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ার মাস রমজান

- Advertisement -
Single page 1st Paragraph

রমজানে কোরআন পাঠে সওয়াব বেশি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অত্যধিক সাওয়াব পাওয়ার জন্য রমজানই মোক্ষম সময়। কোরআন শরিফের বিশেষত্ব হচ্ছে, একটি হরফ তেলাওয়াতে দশটি নেকি হাসিল হয়। রমজানের বিশেষত্ব হচ্ছে, একটি নেকি দশ থেকে সাতশত পর্যন্ত বৃদ্ধি পায়। তাই মাহে রমজানে কোরআনের একটি হরফ তেলাওয়াত করলে দশ থেকে সাতশত পর্যন্ত বৃদ্ধি পায়। রমজান কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ার মাস। তাই কোরআন সম্পর্কে প্রয়োজনীয় বিষয়গুলো জানা জরুরি। তাহলো-

মাহে রমজান ও কোরআন

কোরআন নাজিলের মাস রমজান। আল্লাহ তাআলা বলেন, ‘রমজান মাস, যে মাসে নাজিল করা হয়েছে আল কোরআন, মানুষের জন্য হেদায়াতরূপে এবং পথনির্দেশনার প্রমাণ ও সত্য-মিথ্যা পার্থক্য নির্ণয়কারী হিসেবে।’ (সুরা বাকারা: আয়াত ১৮৫)

রমজানে কোরআন পাঠ

আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমেই রমজানের পরিচয় দিয়েছেন। তাই স্পষ্টত কোরআন কারিম অবতীর্ণের মাধ্যমেই মাহে রমজানের ফজিলত বেড়েছে বহুগুণ। হাদিসে এসেছে, ‘অন্যান্য মাসসমূহে যে আয়াতসমূহ অবতীর্ণ হতো, রমজান মাসে সব একসঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন। আবার জিবরিল আলাইহিস সালাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শোনাতেন। এভাবে পরস্পর কোরআন তেলাওয়াত করতেন।’ (বুখারি ও মুসলিম)

রমজান ও কোরআন একই সুতোয় গাঁথা

রমজানের কারণেই এই নফল ইবাদতটি আল্লাহর দরবারে ফরজের মর্যাদায় গণ্য হচ্ছে। সুতরাং যারা মাহে রমজানে কোরআন শরিফ তেলাওয়াত করেন, নিঃসন্দেহে তারা অফুরন্ত অগণিত সওয়াবের অধিকারী হয়ে থাকেন। রমজান ও কোরআন দুইয়ের বিশেষত্বকে এক সুতোয় গাঁথা যায় একটি মাধ্যমে। তা হলো, রমজান মাসে কোরআন তেলাওয়াত করা।

রমজানে পূর্বসূরিদের কোরআন পাঠ

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, পূর্বসূরি বুজুর্গানে দ্বীন রমজান মাসেই অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। যেমন-

১. ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে কোরআন শরিফ মোট ৬১ (একষট্টি) বার খতম দিতেন। প্রতি রমজানের দিনে এক খতম করতেন। আবার রাতে এক খতম করতেন। বাকি এক খতম পুরো রমজানের তারাবির নামাজে আদায় করতেন। (তারিখে বাগদাদ)

২. ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাইহি রমজান মাসের প্রতি রাতে ১ খতম কোরআন শরিফ তেলাওয়াত করতেন। (আল বিদায়া ওয়ান নিহায়া)

৩. হজরত আবু কাতাদা রহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে প্রতি ৩ দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতেন। শেষ দশকে প্রতি রাতে ১ খতম দিতেন। (সিয়ারু আলামিন নুবালা)

রমজান কোরআন তেলাওয়াতকারীর জন্য সোনায় সোহাগা

কোরআন মানবজীবনের অকাট্য সংবিধান, বিশেষত মুসলমানদের জন্য। যা নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে। তাই আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এ বিশেষ নেয়ামতের শুকরিয়া আদায়ের নিমিত্তে হলেও রমজান মাসে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা উচিত। আর রমজানে কোরআন তেলাওয়াত করলে যে তেলাওয়াতকারীর জন্য তা সোনায় সোহাগা হবে, সেটাও সহজেই অনুমেয়। রমজানের বিশেষত্বই কোরআন। প্রতি রাতে কোরআন খতম দিয়ে যেনো মুসলিম উম্মাহকে এ মহান শিক্ষাই দিয়েছেন ইমাম আবু হানিফা ও ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাইহিমা। তাই কোরআন নাজিলের মাসে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি।

এই বিভাগের সব খবর

বৈষম্যহীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার : প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য অঞ্চলসহ সারাদেশে বৈষম্যহীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক...

বোয়ালখালীতে হাম-রুবেলা টিকা পাবে ২৭ হাজার শিশু

জেলার বোয়ালখালীতে ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা (এম.আর) টিকাদানের লক্ষ্যে উপজেলা কো-অর্ডিনেশন সভা আজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভায় প্রধান...

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সরকার অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বার্থ...

সর্বশেষ

বৈষম্যহীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার : প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

বোয়ালখালীতে হাম-রুবেলা টিকা পাবে ২৭ হাজার শিশু

জেলার বোয়ালখালীতে ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা (এম.আর) টিকাদানের লক্ষ্যে...

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে পানিতে ডুবে সাফওয়ান (৪) নামের এক...

স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫...

‘এলেক্স’ ইমন হত্যা: ছয় আসামি ৪ দিনের রিমান্ডে

ঢাকার মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে...