শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ঝুম বৃষ্টি, খেলা হবে ১৯ ওভার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতেও টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে সঠিক সময়ে খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। তবে ত্রিশ মিনিটের বৃষ্টির পর চট্টগ্রামের আকাশে রোদের দেখা মেলে। সরানো হয়েছে উইকেট ও এর আশেপাশের কভারও।

সিরিজের দ্বিতীয় টি-২০তে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশ অধিনায়ক। টস হওয়ার পর হঠাৎ সাগরিকায় নেমেছে বৃষ্টির ঢল। ম্যাচ শুরুর সময় দুপুর ২টা হলেও বৃষ্টিপাতের কারণে খেলা সাময়িক বন্ধ রাখা হয়। ফলে আরো একটি কার্টেল ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা ছিল আগে থেকেই। হলো সেটাই।

বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, মাঠ পরিচর্যার পর ৩টা ১৫ মিনিটে ম্যাচ শুরু হবে। প্রায় সোয়া এক ঘণ্টা বিলম্বিত হওয়া ম্যাচটিতে ১৯ ওভার করে খেলবে দুই দল।

এর আগেই প্রায় ত্রিশ মিনিট মুষলধারে বৃষ্টির পর রোদের দেখা মিললো। তবে জোরে বাতাস বইছে মাঠে। বৃষ্টি বন্ধ হওয়ায় মাঠ শুকানোর কাজে হাত দিয়েছেন মাঠকর্মীরা। এর একটু পর মাঠ পর্যবেক্ষণে নেমেছেন আম্পায়াররা।

ত্রিশ মিনিটের বৃষ্টির পর অবশেষে চট্টগ্রামের আকাশে রোদের ঝলকানি। সরানো হয়েছে উইকেট ও এর আশেপাশের কভারও। বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, মাঠ পরিচর্যার পর ৩টা ১৫ মিনিটে ম্যাচ শুরু হবে। প্রায় সোয়া এক ঘণ্টা বিলম্বিত হওয়া ম্যাচটিতে ১৯ ওভার করে খেলবে দুই দল।

এর আগে প্রথম ম্যাচে হানা দিয়েছিল বৃষ্টি। বাংলাদেশ ইনিংসের ৪ বল বাকি থাকতে বৃষ্টি হানা দেয়। আয়ারল্যান্ডও যথাসময়ে নামতে পারেনি। খেলা হয় ৮ ওভারে। বৃষ্টির পেটে চলে যায় ১২.৪ ওভার। এবার টসের পরেই নামে ঝুম বৃষ্টি। যার কারণে প্রায় সোয়া এক ঘণ্টা বিলম্বিত হওয়া ম্যাচটিতে ১৯ ওভার করে খেলবে দুই দল।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...