শনিবার, ২৭ জুন ২০২৬

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয় : সেতুমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়। বিএনপি যতই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখুক না কেন তা কখনো পূরণ হবে না।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরতে পারব না আমরা। ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) সবাই চায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক। অবশ্যই সংবিধান মেনে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।
বিএনপি নির্বাচনে আসবে কি-না জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) নির্বাচনে আসুক বা না আসুক, তা নিয়ে উদ্বেগের কিছু নেই। কারণ, সংবিধান মেনেই নির্বাচন করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নষ্ট করেছে বিএনপি, এখন আর তার প্রয়োজননেই।
জনগণ বিএনপিকে পছন্দ করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যদি আন্দোলনে জনগণের অংশগ্রহণ থাকতো, তাহলে গণঅভ্যুত্থান না হলেও গণআন্দোলন হতো। কিন্তু যা হচ্ছে তা তাদের নেতাকর্মীদের আন্দোলন।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সাভারের এক স্কুল ছাত্রকে দিনমজুর বানিয়ে সংবাদ পরিবেশন নিয়ে তিনি বলেন, সাভারে একটা বাচ্চার হাতে ১০ টাকা দিয়ে ছবি ছেপে ভাইরাল করা হলো। এটা হলুদ সাংবাদিকতা, এখন হলুদ সাংবাদিকতা বেশি হচ্ছে। সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশে ও পক্ষপাতমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এগুলো হলুদ সাংবাদিকতা। হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে।
মন্ত্রিসভায় গণপ্রতিনিধিত্ব সংশোধিত আইন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় এটার নীতিগত অনুমোদন হয়েছে। চূড়ান্ত হয়নি। আইন মন্ত্রনালয়ে এখন এটি ভেটিং হবে। চূড়ান্ত অনুমোদনের আগে ফলাও করে বলার সুযোগ নেই।
সড়ক দুঘটনা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রতিবেশে দেশ ভারতে প্রতি মিনিটে কত মানুষ মারা যায়? ২০ জন মারা গেছে সৌদিতে, এরমধ্যে ৯ জন বাংলাদেশি। সড়কের দুর্ঘটনার কারণে কোনো মন্ত্রণালয় ব্যর্থ এমন বলা ঠিক নয়।
দ্রব্যমূল্য নিয়ে ওবায়দুল কাদের বলেন,ভোগ্যপণ্যের দাম কমছে। ধীরে ধীরে আরো কমবে। বাংলাদেশের উন্নয়ন হচ্ছে বলেই বিশ্বের বহু দেশ এ দেশের প্রশংসা করছে। নিত্যপণ্যের দাম বাড়ছে সত্যি তারপরও বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশ এখনো ভালো আছে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...