বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

কাজীর দেউড়ি কাঁচাবাজারে অভিযানে যেতেই ১৮০ টাকায় নেমে আসে মুরগির দাম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজারে সকাল থেকে ১৬৫ টাকায় কেনা মুরগি ১৯০ টাকা দরে বিক্রির খবর পেয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম সেখানে অভিযানে যায়। অভিযানে যেতেই প্রতিকেজি মুরগি হয়ে যায় ১৮০ টাকা!

মঙ্গলবার দুপুরে নগরীর কাজীর দেউড়ির কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপ পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ সাংবাদিকদের বলেন, রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে কাজীর দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এতে ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যে অসঙ্গতি পাওয়ায় এক মুরগি বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া মাছ এবং সবজি বিক্রেতাদের সতর্ক করা হয়।

তিনি বলেন, রমজানের মধ্যে চট্টগ্রামের বাজার যাতে স্থিতিশীল থাকে এবং পণ্যের দাম নিয়ে কোনো মধ্যস্বত্বভোগী যেন বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য বাজার তদারকিতে মাঠে কাজ করছে বিভিন্ন সংস্থার ৪০টি মনিটরিং টিম।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...