শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চান্দগাঁওয়ে অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ চুরি, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বরিশাল বাজার এলাকা থেকে অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ চুরির অভিযোগে মো. নাসের (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কালুরঘাট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নাসের চান্দগাঁও থানাধীন বেপারী পাড়া আব্দুল কাদের বাড়ির মফিজুর রহমান মিতুর ছেলে।

জানা গেছে, চান্দগাঁও থানাধীন বরিশাল বাজার কাশেম কলোনি সংলগ্ন মুছা কলোনিতে অবৈধ সংযোগ দেয়ার খবর পায় বিদ্যুৎ বিভাগ। তাৎক্ষণিক চান্দগাঁও থানা পুলিশের সহায়তায় অভিযানে যান কালুরঘাটের নির্বাহী প্রকৌশলী। তখন একটি বাড়িতে বৈদ্যুতিক মিটারে বাইপাস সংযোগ করে বিদ্যুৎ সংযোগ প্রদান করার সময় হাতেনাতে নাসেরকে আটক করা হয়।

এরপর তাকে সাথে নিয়ে আরও বেশ কয়েকটি অবৈধ সংযোগ দেয়ার তথ্য ও প্রমাণ মেলে। পরে নাসেরকে সাথে নিয়ে মুছা কলোনি গলির ভেতরে বহুতল ভবনে ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ। পরে মুছার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা করা হয় এবং বেশকিছু বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...