শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মন্ত্রীর পিএ পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএ) পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নগরে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার রহমান নগর এলাকা থেকে সোমবার রাতে এ যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন।

গ্রেপ্তার বাস পঞ্চঞ্চা সাকিব (৩০) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি চাকপাড়ার ধুংচো অং চাকের ছেলে। থাকেন চট্টগ্রাম নগরীর রহমান নগর এলাকায়।
আসিফ মহিউদ্দিন বলেন, কয়েকমাস আগে পঞ্চঞ্চা এক মন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ফেইসবুক আইডি থেকে তার ছবি ও বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে একটি ভুয়া আইডি খোলেন। সেই আইডি থেকে ‘চট্টগ্রামের চাকরি বাকরির খবর’ নামে একটি পেইজ তৈরি করে প্রতারণা করে থাকেন। তবে পুলিশ ওই মন্ত্রীর পরিচয় প্রকাশ করেননি।
পুলিশ কর্মকর্তা আসিফ জানান, পঞ্চঞ্চা তার খোলা পেইজে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ‘শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট অফিসার’ নামে একটি পদে চাকরির ভুয়া বিজ্ঞপ্তি দেয়।

‘সেটি দেখে এক ব্যক্তি পঞ্চঞ্চার সাথে ফেইসবুক মেসেঞ্জারে যোগাযোগ করলে এক লাখ ৬০ হাজার টাকা দাবি করে। ওই ব্যক্তি প্রলুব্ধ হয়ে অগ্রিম এক লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকা চাকরির বেতন থেকে কেটে নেওয়ার চুক্তি করে।”

এডিসি আসিফ জানান, টাকা দেওয়ার কিছুদিন বাদে মন্ত্রীর আসল ব্যক্তিগত সহকারীর সঙ্গে যোগাযোগ করে ওই ব্যক্তি বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী ঢাকায় সিআইডির সাইবার ক্রাইম ইউনিটে ও সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম শাখায় আলাদা অভিযোগ দেন।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...