শুক্রবার, ১০ জুলাই ২০২৬

পাহাড়তলীসহ চট্টগ্রামের সকল বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে : জেলা প্রশাসক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, চট্টগ্রামের সব বধ্যভূমিই সংরক্ষণ করা হবে। আপনারা লিস্ট দিন। অচিরেই ইউএসটিসি বধ্যভূমি উদ্ধার হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বধ্যভূমি কমপ্লেক্স বাস্তবায়ন করা হবে। তিনি নেতৃবৃন্দের সাথে যাবতীয় বিষয়ে খুঁটিনাটি কথা বলেন এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে টেলিফোনে ও অধস্তন কর্মকর্তাদের সঙ্গেও তাৎক্ষণিক কথা বলে আগামী ১৫ দিনের মধ্যেই আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়ার কথা ব্যক্ত করেন। তিনি এ বিষয়ে চট্টগ্রামের মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।

পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ২৮ মার্চ, সকাল ১১টায়, ডিসি কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দের সাথে নির্ধারিত বৈঠকে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিককালে চট্টগ্রামের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভেজাল বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ সামগ্রিক উন্নয়নে জেলা প্রশাসকের কাজের ভূয়সী প্রশংসা করে নেতৃবৃন্দ বলেন, যে কোন ভালো কাজে তাদের সর্বাত্মক সমর্থন থাকবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান ও রুউফুল হোসেন সুজা, নাট্যজন-সাংবাদিক প্রদীপ দেওয়ানজী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালি, গাজী মো. কামরুল ইসলাম, পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাট্যজন মোস্তফা কামাল যাত্রা ও সদস্য সচিব সাহাব উদ্দীন আঙ্গুর, সদস্য নুরুল আলম রাহাত, মো. সেলিম বাদশা, জসিম উদ্দীন আহম্মেদ, মো. আবু সুফিয়ান, জুনায়েদ হোসেন, মোতাহের হোসেন স্বপন, বশির আহম্মেদ রুবেল প্রমুখ

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...