রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

চুয়েটের আইসিটি একাডেমির সাথে হুয়াওয়েই’র দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর আইসিটি একাডেমির সাথে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েই (Huawei) এর মধ্যে তথ্যপ্রযুক্তি বিষয়ক একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ ২৮শে মার্চ (মঙ্গলবার)সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের উপস্থিতিতে উক্ত চুক্তিতে চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষর করেন। এতে স্বাক্ষী হিসেবে চুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এবং হুয়াওয়েই-এর পক্ষে দক্ষিণ এশিয়া এন্টারপ্রাইজ পার্টনার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ঝাং চেং জাস্টিন (Zhang Cheng Justin) স্বাক্ষর করেন। এ সময় চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ-সহ হুয়াওয়েই’র দক্ষিণ এশিয়া জনসংযোগ বিভাগের কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার জনাব নাজিয়া সামান্থা ইসলাম উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি শিল্পে ব্যবহারিক দক্ষতার মাধ্যমে প্রতিভার বিকাশ এবং হুয়াওয়েই কর্তৃক ৮টি টেকনিক্যাল ফিল্ড ও ১৭টি প্রফেশনাল কোর্স করার সুবিধা পাবেন।

এই বিভাগের সব খবর

বজ্রপাতে ৭ জেলায় প্রাণ গেল ১৪ জনের

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় আটক কে এই অ্যালেন?

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনার পর আটক সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেছে একটি আইনশৃঙ্খলা সূত্র। তাকে কোল টমাস অ্যালেন...

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আজ পররাষ্ট্র...

সর্বশেষ

বজ্রপাতে ৭ জেলায় প্রাণ গেল ১৪ জনের

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় আটক কে এই অ্যালেন?

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে...

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের...

মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা কখনোই সফল হবে না : রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মো....

একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩ হাজার...

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর...