শনিবার, ১ আগস্ট ২০২৬

সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৭ লাখ ইয়াবা জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন সাগরে অভিযান চালিয়ে ৭ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড। কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৮ মার্চ) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ মার্চ) রাতে সেন্টমার্টিন উপকূলের আনুমানিক ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিয়ানমার থেকে একটি কাঠের বোটকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। কোস্টগার্ড বোটটিকে থামার সংকেত দেয়। বোটের মাঝি বোটটি না থামিয়ে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালাতে থাকে। কোস্টগার্ড বোটটিকে ধাওয়া করলে একপর্যায়ে পলিথিনে মোড়ানো বাদামী রঙের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মায়ানমার সীমানায় চলে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা সর্বমোট ১০ টি বস্তা পানি থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাগুলো তল্লাশি চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...