রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

চবিতে ভর্তি আবেদন শুরু ৩০ মার্চ, ‘সেকেন্ড টাইম’ পরীক্ষার্থীদের কাটা যাবে ৫ মার্ক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ৩০ মার্চ থেকে। আবেদন করা যাবে ১২ এপ্রিল পর্যন্ত। সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের ৫ মার্ক কেটে রেখে মেধা তালিকা প্রস্তুত করা হবে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তিতে দেখা যায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে admission.cu.ac.bd আবেদন করতে হবে। ৩০ মার্চ দুপুর ১২টা থেকে ১২ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

এই বছর ইউনিট প্রতি আবেদন ফি ৮৫০ টাকা। বিকাশ ও রকেটে আবেদন ফি পরিশোধ করতে হবে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। তাছাড়া এই বছর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকছে। তবে তাদের মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেওয়া হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট। এতে আসন আছে ৪ হাজার ৯২৬টি। ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মাধ্যমে। এগুলো হলো- এ ইউনিট, বি ইউনিট, বি-১ উপ-ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট ও ডি-১ উপ-ইউনিট।

এই বিভাগের সব খবর

বজ্রপাতে ৭ জেলায় প্রাণ গেল ১৪ জনের

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় আটক কে এই অ্যালেন?

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনার পর আটক সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেছে একটি আইনশৃঙ্খলা সূত্র। তাকে কোল টমাস অ্যালেন...

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আজ পররাষ্ট্র...

সর্বশেষ

বজ্রপাতে ৭ জেলায় প্রাণ গেল ১৪ জনের

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় আটক কে এই অ্যালেন?

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে...

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের...

মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা কখনোই সফল হবে না : রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মো....

একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩ হাজার...

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর...