শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন আ.লীগ প্রার্থী নোমান

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ। আজ সোমবার (২৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

পরে সাংবাদিকদের নোমান আল মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। দল আমার ওপর যে আস্থা রেখেছেন, তা আমি পালনের চেষ্টা করবো। নির্বাচিত হলে বোয়ালখালীর উন্নয়নে কাজ করবো।

এর আগে শনিবার মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, খোরশেদ আলম সুজন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৫ এপ্রিল পর্যন্ত। ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ২৭ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-৮ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...