বুধবার, ৫ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্থাল ইসরায়েল

- Advertisement -
Single page 1st Paragraph

ইসরায়েলে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। লাখ লাখ লোক রাস্তায় নেমে নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কারের চেষ্টা প্রতিরোধ করার দাবি জানাচ্ছে।

রোববার (২৬ মার্চ) পরিকল্পিত বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে কথা বলায় তার লিকুদ পার্টির সিনিয়র সদস্য ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে ছাঁটাই করেন নেতানিয়াহু।

তেলআবিবে রোববার রাতে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা গায়ে দিয়ে প্রধান রাস্তা অবরোধ করে রাখে। অনেকে বিশাল আগুন ধরিয়ে দেয়।জেরুসালেমে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির সামনেও বিক্ষোভ আয়োজন করা হয়।

নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদ পার্টির সিনিয়র সদস্য গ্যালান্ট দলের প্রথম কর্মকর্তা হিসেবে শনিবার বিচার বিভাগ সংস্কার প্রস্তাব স্থগিত করার পরামর্শ দেন। নেতানিয়াহু তার কর্তৃত্ব জোরদার করার জন্য বিচার বিভাগের ক্ষমতা খর্ব করতে চাচ্ছেন বলে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে নেতানিয়াহুর অফিস জানায়, প্রধানমন্ত্রী বরখাস্ত করেছেন গ্যালান্টকে। নেতানিয়াহু পরে টুইটে বলেন, প্রত্যাখ্যানের বিরুদ্ধে আমাদের অবশ্যই জোরালভাবে দাঁড়াতে হবে।

এই ঘোষণার পর গ্যালান্ট টুইটে ঘোষণা করেন, আমার জীবনের মিশনে সবসময় ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে।

ঘোষণাটির পর রোববার হাজার হাজার বিক্ষোভকারী তেলআবিরে রাস্তায় রাস্তায় সমবেত হয়, প্রধান মহাসড়কটি বন্ধ করে দেয়। এই পদক্ষেপের ফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিচার বিভাগে আমূল পরিবর্তনের প্রস্তাবটি নিয়ে এগিয়ে যাবেন নেতানিয়াহু। তবে এতে জনসাধারণের পাশাপাশি সামরিক বাহিনী, ব্যবসায়িক নেতারা এবং ইসরায়েলের মিত্ররাও ক্ষুব্ধ হয়েছে।

চলতি সপ্তাহেই প্রস্তাবটির ওপর ভোটাভুটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি পাস হলে বিচার বিভাগের নিয়োগের ক্ষেত্রে চরম ডানপন্থী জোট সরকারকে অনেক বেশি ক্ষমতা দেবে।

গ্যালান্ট মনে করেন, প্রস্তাবটি নিয়ে সমাজে ব্যাপক বিভাজনের সৃষ্টি হয়েছে। এটি সামরিক বাহিনীর মনোবল ভেঙে দেবে, ইসরায়েলের শত্রুদের সাহসী করে তুলবে।

গ্যালান্ট শনিবার বলেছিলেন, আমার মনে হচ্ছে, আমাদের শক্তির উৎস ক্ষয় হয়ে যাচ্ছে। তিনি নেতানিয়াহুর লিকুদ পার্টির কয়েকজন সদস্যের সমর্থন পেলেও অন্যরা তাকে বরখাস্ত করার আহ্বান জানাচ্ছিলেন।

অন্যদিকে বিরোধী দলের নেতা ইয়ায়ির লাপিদ বলেন, গ্যালান্টকে বরখাস্ত করা ছিল জায়নিস্ট বিরোধী সরকারের নতুন খারাপ কাজ। এটি জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং আরো বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই...

সর্বশেষ

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে গুরুত্বারোপ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই...

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...