শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পেলেন ৯ ব্যক্তি

- Advertisement -
Single page 1st Paragraph

নানা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় চট্টগ্রামের ৯ ব্যক্তিকে ‘চসিক স্বাধীনতা স্মারক সম্মাননা’ পদক দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী তাদের হাতে এই সম্মাননা তুলে দেন। রবিবার (২৬ মার্চ) বিকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এই পদক দেওয়া হয়।
এবারের পদকপ্রাপ্তরা হলেন, স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দুবারের নির্বাচিত সাবেক এমপি নুরুল আলম চৌধুরী (মরণোত্তর), শিক্ষায় মো. হোসেন খান (মরণোত্তর), সাংস্কৃতিক/সংগীতে অচিন্ত্য কুমার চক্রবর্তী (মরণোত্তর), ক্রীড়ায় আনোয়ার উল্লাহ খান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে মীর্জা আবু মনসুর, সমাজসেবায় রফিক আহামদ, বেতার ব্যক্তিত্ব ফজল হোসেন, সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণের সিটি এডিটর বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খান, অটিজম ও শিশু চিকিৎসায় ডা. মাহমুদ আহমদ চৌধুরী আরজু।

মহান স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব নিয়ে আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠানে চসিক মেয়র বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগ্রাম করে এই দেশের স্বাধীনতা এসেছে। তার জন্ম না হলে এই জাতিকে এক করে যুদ্ধের ময়দানে নেওয়া যেত না।’

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ’যে জাতি তার কৃতী সন্তানদের মূল্যায়ন করে না, সে জাতির মধ্যে কৃতী মানুষের জন্ম হয় না। এই চেতনা থেকে চট্টগ্রামের ৯ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হলো। এর মধ্যে দিয়ে পরবর্তী প্রজন্ম আরও ভালো কাজে উৎসাহিত হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, আতাউল্লা চৌধুরী, মো. ইসমাইল, পুলক খাস্তগীর, মো. আবদুল মান্নান, রুমকি সেনগুপ্ত, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...