শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কুসুম কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

- Advertisement -
Single page 1st Paragraph

যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন কুসুম কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। আজ রোববার (২৬ মার্চ) দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাথী সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও স্লোগাননিউজডটকম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি এ.টি.এম শহীদুল্লাহ্ শহীদ।

এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য মুসলিম আলী জনি ও স্কুলের অন্যন্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় সভাপতি এ.টি.এম শহীদুল্লাহ্ শহীদ বলেন, এই পরাধীন বাঙালিকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য বাঙালির মহাজাগরণের পথিকৃৎ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ৬ দফা ঘোষণা করেন। তারই পথ ধরে ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে সূচিত হয় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ঘোষণা করেন স্বাধীনতা। ২৬ মার্চ বাঙালির সর্বশ্রেষ্ঠ দিন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি শিক্ষার্থীদের মহান স্বাধীনতা দিবসে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ও মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে লালন করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...