শুক্রবার, ১০ জুলাই ২০২৬

স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ সবার জন্য উন্মুক্ত

- Advertisement -
Single page 1st Paragraph

মিসাইলসহ আধুনিক সব অস্ত্রে সজ্জিত নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা প্রত্যাশা। স্বাধীনতা দিবসে এই জাহাজ সবার জন্য উন্মুক্ত রেখেছে নৌবাহিনী। দর্শনার্থীরা ঘুরে দেখতে পারছেন জাহাজটি। শুধু এটি নয়, নৌবাহিনীর সব জাহাজ স্বাধীনতা দিবসে জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

চট্টগ্রাম নগরের বন্দরের নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটিতে রয়েছে বানৌজা প্রত্যাশা। রোববার (২৬ মার্চ) সকাল থেকে দর্শনার্থীরা ভিড় করছে জাহাজটিতে। পরিদর্শন করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সম্পর্কে জানছে তারা। নৌবাহিনীর কর্মকর্তারাও তাঁদের কাজ সম্পর্কে দর্শনার্থীদের জানাচ্ছেন।

চট্টগ্রাম বন্দরের নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটিতে বানৌজা প্রত্যাশা এবং নগরের লাভ লেইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়ামটি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

এর আগে সকালে যথাযোগ্য মর্যাদায় নৌবাহিনীর সব জাহাজ ও ঘাঁটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদ্যাপন করা হয়। দিবসটি উপলক্ষে নৌবাহিনীর সব মসজিদে ফজরের নামাজের পর স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত, দেশের শান্তি-সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া সব জাহাজ ও ঘাঁটিসমূহে ‘অসমাপ্ত মহাকাব্য’ এবং ‘মুজিবনগর: বাংলাদেশের প্রথম রাজধানী’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত স্কুল, কলেজ, নেভি অ্যাংকরেজ এবং শিশু নিকেতনসমূহে দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা সভা, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বানৌজা প্রত্যাশার নির্বাহী কর্মকর্তা কমান্ডার রাকীব মোহাম্মদ হাবীব বলেন, নৌবাহিনী প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বসাধারণের জন্য যুদ্ধজাহাজ উন্মুক্ত করে। এই আয়োজনের মাধ্যমে দর্শনার্থীরা নৌবাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে ধারণা লাভ করছে। এ ছাড়া নতুন প্রজন্ম দেশের প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে অনেক তথ্য জানতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌবাহিনী আজ একটি পেশাদার ও ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন ও বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...