শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ব্যক্তিতন্ত্র নয়, মনুষত্ব্যের বিকাশ ঘটাতে হবে : ফরিদ মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, আজকাল আমরা মুখে সংগঠনের কথা বলি। কিন্তু চাই ব্যক্তিগত আধিপত্য। বার মতামতের প্রাধান্যের ফাঁকা বুলি আওড়ালেও চাই ব্যক্তির নিরুঙ্কুশ নিয়ন্ত্রণ। সমাজ ও রাষ্ট্রে কিছু মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিতন্ত্র প্রতিষ্ঠা করতে মরিয়া। সমাজে ব্যক্তিতন্ত্র নয়, মনুষত্ব্যের বিকাশ ঘটাতে হবে। মানুষের জন্যে যখন ভালো কাজ করবেন, তখন তাঁরাই ঠিক করে দিবে, আপনার উপযুক্ত আসন কোনটি!

আকতার উদ্দিন রানা কেন্দ্রীয় মহাসচিব পদে অধিষ্ঠিত হওয়ায় এক সম্বর্ধনা ও প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নগরীর একটি কমিউনিটি সেন্টারে ফোরামের সিনিয়র সহ সভাপতি জিএম মাহাবুব হোসেন সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রিদুয়ানুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সহ সভাপতি সুরুথ কুমার চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভাইস প্রেসিডেন্ট ইন্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, মহিলা কাউন্সিলর রুমকী সেন গুপ্ত, কোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ জেসমিন আফরোজা।

বক্তব্য রাখেন নগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ,দেলোয়ার হোসেন দেলু,আশরাফুল গনি,আরিফুর রহমান শাহ,লোকমান মিয়া,আবু বক্কর সিদ্দিক হারুন, রোজি আকতার, মহিলা মেম্বার রিনা আকতার, মায়া চৌধুরী,ফাতেমা আকতার ডলি, ফরিদা ইয়াছমিন প্রমুখ।সভায় সম্বর্ধিত অতিথিকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানান প্রধান অতিথিসহ গন্যমান্য নেতৃবর্গ। সভায় সম্বর্ধিত অতিথি বলেন, দীর্ঘদিন এই সংগঠনে ইতিবাচক কাজ করে এ পর্যায়ে অধিষ্ঠিত হতে গিয়ে জীবনে কখনো কোন অনিয়ম,অর্থ সংগ্রহ, হঠকারিতার অভিযোগ কখনোই তুলতে পারেনি। মানবাধিকার সংগঠনগুলোর যে দুর্নাম সেই ধারা থেকে বেরিয়ে এসে প্রকৃত মানবসেবায় আমাদেরকে নিয়োজিত হতে হবে। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু কিশোরদের পুরস্কৃত করা হয়।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...