সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কুসুম কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণহত্যা দিবস পালন

- Advertisement -
Single page 1st Paragraph

যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী কুসুম কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে।

আজ ২৫ মার্চ শনিবার সকাল দশটায় বিদ্যালয় মিলনায়তনে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শহিদের আত্মার শান্তি কামনায় নিরবতা পালনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাথী সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও স্লোগাননিউজডটকম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি এ.টি.এম শহীদুল্লাহ্ শহীদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য মুসলিম আলী জনি, শিক্ষিকা বদরুন নেসা বেগম, কামরুন নাহার প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি এ.টি.এম শহীদুল্লাহ্ শহীদ একাত্তরের ২৫ মার্চ সেই ভয়াল রাতের স্মৃতিচারণ করে বলেন, বাঙালি জাতিকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানের হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গণহত্যা চালায়। এটি ছিল বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা। বিশ্ব ইতিহাসে এমন গণহত্যার নজির আর নেই।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তাদের জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...