শনিবার, ২০ জুন ২০২৬

বান্দরবানের থানচি বাজারে আগুনে পুড়ে গেল ৫৫ দোকান

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের থানচি উপজেলা সদর বাজারের ৫৫টি দোকান পুড়ে গেছে। আজ শনিবার(২৫মার্চ) সকাল ৮টার দিকে বাজারের মায়া হাউস নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। প্রশাসনিকভাবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন আগুনে ক্ষতির পরিমাণ প্রায় ৫-৬ কোটি টাকা।

এর আগে গত বুধবার ভোরে থানচি বলিপাড়া বাজারে পুড়ে গেছে ৫২টি দোকান। একটি চায়ের দোকান থেকে আগুনে সূত্রপাত ঘটে। বলিপাড়া বাজারের ঘটনার তিন দিনের ব্যবধানে শনিবার পুড়ল থানচি উপজেলা সদর বাজার।

থানচি ফায়ার স্টেশনের ফায়ার লিডার মো.পেয়ার মাহমুদ জানান, সকাল আটটার দিকে একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসে দুইটি ইউনিট কাজ করেছে।

ফায়ার লিডার মো. পেয়ার মাহমুদ জানিয়েছেন, মুদির দোকান, কাপড়ের, কম্পিউটার, হোটেল ও চায়ের দোকানসহ মিলিয়ে ৫৫টি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

ক্ষতিগ্রস্ত দোকানদার মো. জামাল জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। তিনি দোকান থেকে কিছুই বের করতে পারেননি।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদার মংম্যা মারমা জানান, আর কিছুদিন পরে মারমাদের সাংগ্রাই উৎসব (পহেলা বৈশাখ উৎসব)। বর্ষবরণ অনুষ্ঠানকে সামনে রেখে দোকানে দুই লাখ টাকার মতো নতুন কাপড় তুলেছিলেন। সেই নতুন কাপড়সহ তার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর বলেন, কয়েক দিনে ব্যবধানে পুড়ল থানচি সদর বাজার। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হবে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...