সোমবার, ২ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন নোমান আল মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ  চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ।

আজ শনিবার(২৫মার্চ) সকালে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মনোনয়ন দেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আজাদীতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছেন নোমান আল মাহমুদসহ ২৭ জন নেতাকর্মী। গত ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৭ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ করা হবে ৬ এপ্রিল। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশের সভাপতি মাঈনুদ্দিন খান বাদল নৌকা প্রতীকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু তিনি বেশি দিন দায়িত্ব পালন করতে পারেননি। মাত্র ১ বছরের মাথায় ২০১৯ সালের ১৬ নভেম্বর ভোর সাড়ে ৫টায় ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদ্রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনের আওয়ামীলীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদ্য প্রয়াত সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। ৩ বছরের মতো তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর গত ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে আবারো এই আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লেখ্য চট্টগ্রাম-৮ আসনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড এবং বোয়ালখালী উপজেলার কধুরখীল, পশ্চিম গোমদনন্ডী, পূর্ব গোমদন্ডী, শাকপুরা, সারোয়াতলী, পোপাদিয়া, চরণদ্বীপ, আমুচিয়া ও আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। শুধুমাত্র বোয়ালখালী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার।

এই বিভাগের সব খবর

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার নির্বাচন...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.) দরবার শরীফে জিয়ারাতে আউলিয়া ও দোয়া মাহফিল আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান ও...

সর্বশেষ

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের...

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.)...

চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন আজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসির রুটিন দায়িত্ব...

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান...

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় আটক ১৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও...