শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

তামিমের সেঞ্চুরিতে তৃতীয় হার মোহামেডানের

- Advertisement -
Single page 1st Paragraph

ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
আজ নিজেদের চতুর্থ ম্যাচে প্রাইম ব্যাংক ৭ উইকেটে হারিয়েছে মোহামেডানকে। ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন তামিম। ৪ ম্যাচ খেলে সবগুলোতেই জিতলো প্রাইম ব্যাংক। পক্ষান্তরে ৪ ম্যাচে ৩ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে মোহামেডানের।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় মোহামেডান। দলের পক্ষে ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কন ৪১, শুভাগত হোম ২৬, অনুস্তুপ মজুমদার ২৫ ও অধিনায়ক ইমরুল কায়েস ২২ রান করেন। প্রাইম ব্যাংকের নাসির হোসেন ৩টি, রুবেল হোসেন-রেজাউর রহমান রাজা ২টি করে উইকেট নেন।
২০০ রানের জবাবে প্রাইম ব্যাংককে ৭৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ও অধিনায়ক মোহাম্মদ মিথুন। ৩৬ বলে ৩১ রান করে আউট হন মিথুন। এরপর নাসির-ইয়াসির আলি ১ রানে বিদায় নেন। এতে ৮৩ রানে ৩ উইকেট হারায় প্রাইম ব্যাংক।
চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১১৯ রান যোগ করে প্রাইম ব্যাংকের জয় নিশ্চিত করেন তামিম ও মুশফিকুর রহিম। সেঞ্চুরি তুলে ১২টি চারে ১৫৬ বল খেলে অপরাজিত ১০৯ রান করেন তামিম। ২টি চারে ৫৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন পাঁচ নম্বরে নামা মুশফিক।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...