রবিবার, ২৮ জুন ২০২৬

সীতাকুন্ডে র‌্যাবের অভিযানে ৩২১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে পৃথক দুই অভিযানে সীতাকুন্ড থেকে ৩২১ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৭।
র‌্যাব-৭ গোপন সংবাদে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী হতে মাইক্রোবাসযোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে আজ ভোর সোয়া ৪ টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সীতাকুন্ড সলিমপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে। এ সময় একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দেন র‌্যাব সদস্যরা। মাইক্রোবাস থামার সাথে সাথে ড্রাইভিং সিট থেকে নেমে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ছাগলনাইয়া দক্ষিণ আধারমানিক মৃত নুরুল হুদার পুত্র আবু তাহের (৪১)-কে আটক করে।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক আসামি স¦ীকার করে গাড়ির সামনের ইঞ্জিন কাভারের নিচে ফেন্সিডিল রয়েছে। পরবর্তীতে উক্ত গাড়ির সামনের ইঞ্জিন কাভারের নিচ হতে ২টি পাটের বস্তার ভিতর হতে ২২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ২১ হাজার টাকা।


এদিকে, গতকাল সকালে সীতাকুন্ডে অপর এক অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এখানেও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল সকাল ১১ টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে। র‌্যাব সন্দেহজনক একটি বাসকে সংকেত দিয়ে থামায়। এ সময় এক ব্যক্তি হাতে একটি ট্রাভেল ব্যাগসহ বাস থেকে নেমে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা মিরসরাই মধ্যম ওয়াইতপুরের মৃত নুরুল হকের পুত্র আব্দুল করিম (৩৫)-কে আটক করেন। আটক ব্যক্তি হাতে থাকে ট্রাভেল ব্যাগ হতে ১০০ বোতল ফেন্সিডিল বের করে দেয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
উভয় ঘটনায় আসামি এবং উদ্ধার মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...