বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

দু’হাজার পরিবারকে তাহের নাহার ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পাঁচলাইশে স্বেচ্ছাসেবী সংস্থা তাহের নাহার ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে হাজী পাড়া এলাকায় তাহের নাহার ফাউন্ডেশনের কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, যেকোনো উন্নয়নে সরকারি পদক্ষেপের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, সরকারী উদ্যোগের পরিপুরক হিসেবে বেসরকারি উন্নয়ন পদক্ষেপ সেই উন্নয়নকে ত্বরান্বিত করে। জনসংখ্যাবহুল এ দেশে আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষার হার বৃদ্ধি করে স্থায়ী উন্নয়ন ত্বরান্বিতকরণের মাধ্যমে জনগণের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং সামাজিক সম্মান নিশ্চিতকরণে বর্তমান সরকার যখন নিরলসভাবে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কৃষি ও আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে, তখন আওয়ামী আদর্শ্যরে সূর্যসন্তানদের গড়া তাহের নাহার ফাউন্ডেশনের মতো বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও বসে নেই।

“জননেত্রী শেখ হাসিনার আদর্শিক কর্মী হিসেবে তাহের নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এমরান দুইযুগের বেশি সময় ধরে সামাজিক উন্নয়নে এমন মানবিক কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শিক কর্মী হিসেবে আর্তমানবতার সেবায় দৃষ্টান্ত হয়ে থাকবে মোহাম্মদ এমরান।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য এডভোকেট জিনাত সোহানা চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সি- ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিক উদ্দিন কালু।

তাহের নাহার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, তাহের নাহার ফাউন্ডেশনের এই জনহিতকর কাজ চলমান থাকবে। ইতেমধ্যে ৩০০০ অসহায় পরিবারের ডাটাবেজ তৈরী করা হয়েছে, যারা ফাউন্ডেশন থেকে স্থায়ীভাবে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পাবে। ফাউন্ডেশন থেকে বাড়ি নির্মান, খাদ্য সহায়তা, চিকিৎসা, পড়াশোনা, বিবাহ সহযোগীতা, মেডিসিন সহ বিভিন্ন প্রকারের আর্থিক সহযোগিতা পাবেন তালিকাভুক্ত পরিবার।

বিশেষ অতিথির বক্তব্যে নুরুল আজিম রনি বলেন, জননেত্রী শেখ হাসিনার আহবানে এই ফাউন্ডেশনের চেয়ারম্যান এমরান তিনশ অসহায় পরিবারকে গৃহনির্মাণ করে অনুকরণীয় মানবিকতার নজির স্থাপন করেছেন। তার এই কাজ চলমান তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

ইফতার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তাহের নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো এমরান বলেন, ‘ আমি ইতিমধ্যে তিনশত পাকা সেমি পাকা গৃহ নির্মাণ করেছি। এই নির্মাণ কাজ চলমান থাকবে। আল্লাহ আমাকে যদি সুযোগ দেয় এই জনহিতকর কাজের মধ্যে আমি বেঁচে থাকতে চাই।’

অনুষ্ঠানে মঈন উদ্দিন মহিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক সাইফুদ্দিন বাবুল, আবুল কালাম আজাদ, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদ জিএস আমিনুল করিম, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ এনাম,ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা এমরান মাহমুদ রনি’ সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হাজিপাড়া যুব কিশোর পরিষদ।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগের নেতা মোহাম্মদ এমরান আশির দশক থেকে এই বেসরকারি সংস্থার গড়ে তুলে চাঁন্দগাও, পাঁচলাইশ, বোয়ালখালীসহ নগরের বিভিন্ন এলাকায় গরীব অসহায় মানুষের সামজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আগামী ২৫ তারিখ সিএমপি কমিশনারের উপস্থিতিতে আরও ১০০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...