শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বর্ষা মৌসুমে সন্দ্বীপ নৌ রুটে যাত্রীদের ভোগান্তি রোধে দিনে শীপ দুই ট্রিপ দেওয়া জরুরিঃ সোহাগ সন্দ্বীপি

- Advertisement -
Single page 1st Paragraph

প্রকৃতির পালা বদলের উপর নির্ভর করে চলতে হয় আমাদের সন্দ্বীপবাসীকে।সাগর বেষ্টিত এই দ্বীপের বাসিন্দাদের মূল ভূখন্ডের সাথে চলাচলের একমাত্র মাধ্যমই হচ্ছে নৌ-পথ।বছরে চার-পাঁচ মাস আমাদের সন্দ্বীপবাসী খুব আরামে এই সাগর পাড়ি দিতে পারলেও বর্ষা ঢুকার সাথে সাথে আমরা হয়ে যায় অসহায়।সে সময়ে মনে হয় আমাদের মত অভাগা বুঝি এই দুনিয়াতে কোন বাসিন্দারাই নেই।বর্ষা মৌসুমে আমরা বিপদে-আপদে যথাসময়ে চট্টগ্রাম শহর কিংবা মূলভূখন্ডের সাথে চলাচল করতে হলে নাকানি চুবানি খেতে হয়।সময় মতো হয়তো অনেক কাজেই আমরা শেষ করতে পারি না বৈরী আবহাওয়ার কারণে।কারণ সাগর থাকে উত্তাল।

যাতায়াতের জন্য এখানে স্পিডবোট কিংবা কাঠের বোট থাকলেও বর্ষা মৌসুমে উত্তাল সাগরে এসব নৌ-যান হয়ে যায় অত্যান্ত ঝুঁকিপূর্ণ।তাই এসময়ে আমাদের নদী পাড়ি দেওয়ার অবলম্বন হয় জাহাজ।
আমাদের এখানে এম.ভি আইভি রহমান নামে একটি অত্যাধুনিক জাহাজ রয়েছে।সাধারণত এটি দিনে একবার সন্দ্বীপ থেকে চট্টগ্রামে যায় আর একবার চট্টগ্রাম থেকে সন্দ্বীপ আসে।এতে করে অধিকাংশ যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে পরে স্পিডবোট কিংবা কাঠের বোটে পাড় হতে হয়।কিন্তু এই ঝুকিপূর্ন সময়ে তো এসব বোটে পাড় হওয়া সম্ভব না।

তাই আমাদের অনুরোধ অন্তত এই বর্ষা মৌসুমে সন্দ্বীপবাসীর স্বার্থে এমভি আইভি রহমান যদি দিনে ২ট্রিপ করা হয় তাহলে এই বর্ষা মৌসুমে সন্দ্বীপবাসীর জন্য অনেকটা সুবিধা হবে।সকাল সাতটায় সন্দ্বীপ থেকে এম.ভি আইভি রহমান চট্টগ্রামে যায় আবার চট্টগ্রাম থেকে নয়টায় সন্দ্বীপ আসে।কিন্তু বাকী সময়টা সন্দ্বীপের কূলে পড়ে না থেকে যদি সকাল ১১টায় সন্দ্বীপ থেকে চট্টগ্রামে যায় আবার দুপুর দুইটায় চট্টগ্রাম থেকে সন্দ্বীপ আসে তাহলেই সন্দ্বীপবাসীর কষ্ট অনেকাংশে কমে যাবে।

এভাবে ২ট্রিপ শীপ ছাড়া হলে বর্ষার মৌসুমে কিছুটা হলেও আমাদের ভোগান্তি কমবে।কিছুটা নিরাপদে এই সাগর পাড়ি দিতে পারবে বলে আমি মনে করি।তাছাড়া রোগী পারাপারের জন্য যদি সরকারের দেওয়া সী-এম্বুলেন্সটি চালু করা হয় তাহলে মোটামুটি বর্ষার মৌসুমে সন্দ্বীপবাসীর ভোগান্তি অনেকাংশে কমে যাবে।

গতকাল সন্দ্বীপের একজন মা ব্রেইনস্ট্রক করে সন্দ্বীপের কূলে ৪৮ ঘন্টা অপেক্ষা করেও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে পৌঁছাতে পারেননি।আবহাওয়া খারাপ থাকলে ঘাট কর্তৃপক্ষ কেন দায়ী হবে যেখানে সরকার আমাদের সন্দ্বীপবাসীর জন্য সী-এম্বুলেন্স দিয়ে রেখেছেন।তাই এই বর্ষার মৌসুমে এম.ভি আইভি রহমান দুইবার আসা-যাওয়া করা এবং সী-এম্বুলেন্স চালু রাখা সন্দ্বীপবাসীর প্রাণের দাবী হয়ে দাঁড়িয়েছে।

সন্দ্বীপবাসীর পক্ষ থেকে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সন্দ্বীপের কৃতি সন্তান রিয়াদুল মামুন সোহাগ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...