বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ষড়যন্ত্রকারীদের ব্যাপারে আওয়ামী লীগ নেতাকর্মীদের সচেতন থাকতে হবে

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে আওয়ামী লীগ নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে অতন্দ্র প্রহরীর মতো সচেতন থাকতে হবে।
বুধবার বিকালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম সেকান্দর হায়াত খানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় বক্তারা একথা বলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, নির্বাহী সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার ও সেকান্দর হায়াত খানের সন্তান আশেক রসূল খান বাবু।
সভাপতির বক্তব্যে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্যে একটি অগ্নিপরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে জাতীয় অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আমাদের সব অর্জন ধুয়ে মুছে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবে সমগ্র জাতি। তাই আমরা কিছুতেই সম্ভাব্য এই পরিণতি মেনে নিতে পারি না।
তিনি বলেন, মরহুম সেকান্দার হায়াত খাঁন ছিলেন দলের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। তিনি দুঃসময়ে দলের নেতাকর্মীদের নিয়ে লড়াই সংগ্রামের পুরোভাগে ছিলেন। তার ত্যাগী জীবনধারা এই প্রজন্মের রাজনীতিকদের অনুসরণ করা উচিত।
সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আমরা যারা দলের পদ-পদবীধারী তাদেরকে সাংগঠনিক নির্দেশনা, নীতি-আদর্শগুলো অবশ্যই মেনে চলতে হবে। আমাদের সবার একমাত্র নেতা হচ্ছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি প্রয়াত জননেতা সেকান্দার হায়াত খাঁনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তার মত ত্যাগী নেতা ও নিবেদিত প্রাণ রাজনীতিকের শূণ্যতা কখনো পূরণ হবে না। তিনি একজন সৎ ও সাহসী মানুষের প্রতিচ্ছবি। তিনি আমাদের কাছে অবশ্যই চিরস্মরণীয়।
এর আগে খতমে কোরআন, দোয়া ও মিলাদ-মাহফিল শেষে মরহুমের কবরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...