শুক্রবার, ১০ জুলাই ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে ৩২ সোনার বার জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ৩২টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও শুল্ক অধিদপ্তরের সদস্যরা।

বৃহস্পতিবার(২৩মার্চ) সকালে জিয়া উদ্দিন নামে ২৫ বছর বয়সী ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

গ্রেফতার জিয়া উদ্দিনের বাড়ি হাটহাজারি উপজেলার এনায়েতপুরে। দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে তিনি সকালে চট্টগ্রামে পৌঁছান।

কাস্টমস গোয়েন্দা ও শুল্ক অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাইফুর রহমান বলেন, “ওই ফ্লাইটের ২৮-বি আসনের যাত্রী জিয়া উদ্দিনকে ‘গোপন সংবাদের ভিত্তিতে’ আটক করা হয়। তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় ১৫টি এবং জুতার ভেতর থেকে আটটি স্বর্ণের বার জব্দ করা হয়। পরে এক্স-রে করিয়ে তার পায়ু পথে আরও স্বর্ণের বার রাখার প্রমাণ পাওয়া পাওয়া যায়। তখন আরও নয়টি বার জব্দ করা হয়।”

গ্রেফতার জিয়া উদ্দিনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে বলে জানান সাইফুর রহমান।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...