শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের ১ম ধাপে অসহায় গৃহহীন ছিন্নমূল আরো ১৩৩টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর পেয়েছেন।

বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালী উপস্থিত হয়ে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে সারাদেশে একযোগে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসকল ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্ৰদীপ কুমার কারবারী, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন ও পৌর মেয়র রফিকুল আলম কামাল। ইউএনও জানান, চতুর্থ পর্যায়ের ১ম ধাপে সারাদেশে নির্মিত আরো ৩৯ হাজার ৩৬৫টি গৃহ ও ভূমি প্রধানমন্ত্রী হস্তান্তর করেছেন। এর মধ্যে রামগড়ে হস্তান্তরিত হয় ১৩৩টি ঘর। যার মধ্যে রামগড় পৌরসভায় ২৩টি, ১নম্বর রামগড় ইউনিয়নে ৩৭টি ও ২ নম্বর পাতাছড়া ইউনিয়নে ৭৩টি নির্মিত ঘরের চাবী ও দলিল হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘরের চাবী ও দলিল হস্তান্তর করা হয়েছে।

প্রতিটি ঘর নির্মাণে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয়সহ ২ শতক জমি প্রদান করা হয়েছে যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। সবমিলিয়ে রামগড় উপজেলাতে ৪৭৬টি গৃহ ও জমি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি মোস্তফা হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রকল্প সচিব মোঃ নজরুল ইসলাম সহ সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...