শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রমজানে চিটাগাং চেম্বারের ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র রমজান মাস উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। ২২ মার্চ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’র সম্মুখে এ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এ সময় চেম্বারের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মোঃ রকিবুর রহমান (টুটুল), মোঃ ইফতেখার ফয়সাল, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম) উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য সরবরাহে সাপ্লাইচেইন বিঘ্নিত হয়েছে। ফলে বিভিন্ন দেশে দেখা দিয়েছে খাদ্য সংকট। কিন্তু প্রধানমন্ত্রীর দূরদর্শী প্রচেষ্টায় খাদ্য সরবরাহ নিশ্চিত রাখার জন্য আন্তর্জাতিক সংকটের মধ্যেও এলসি খোলার অনুমতি দিয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ চেইন স্বাভাবিক রয়েছে। আসন্ন রমজানকে সামনে রেখে চিটাগাং চেম্বারের ঐতিহ্য হিসেবে প্রতিবারের মত এবারও ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় করা হচ্ছে। চলমান মূল্যস্ফীতির মধ্যেও পবিত্র রমজান মাসে সাধারণ জনগণ যাতে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য কিনতে পারে সেইজন্য সমাজের বিত্তবান ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান। তিনি রমজানে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য প্রত্যেককে একবারে না কিনে চাহিদানুযায়ী ভাগ করে ক্রয় করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া পণ্যের অতিরিক্ত মজুদ ও মুনাফা না করে দ্রব্যমূল্য প্রদর্শনের মাধ্যমে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। উল্লেখ্য, প্রতি কেজি আতপ ও সিদ্ধ চাল ৩৫ টাকা এবং চিনি ৬০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে এবং প্রত্যেক ক্রেতা একদিনে নির্ধারিত ওজনের পণ্য ক্রয় করতে পারবেন।

 

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...