মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

হ্যাকারের দখলে বিমানের ই-মেইল সার্ভার

- Advertisement -
Single page 1st Paragraph

র‌্যানসমওয়্যারের মাধ্যমে হ্যাকারের নিয়ন্ত্রণে চলে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-মেইল সার্ভারটি পাঁচ দিনেও উদ্ধার করা যায়নি।

হ্যাকাররা বিপুল পরিমাণ অর্থ দাবি করে সময় বেঁধে দিয়েছে। বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী বলছেন, ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে।

বিমান কর্মকর্তারা জানান, গত শুক্রবার বিমানের মেইল সার্ভার র‌্যানসমওয়্যারে আক্রান্ত হয়।

র‌্যানসমওয়্যার হলো বিশেষ এক ধরনের ম্যালওয়ার যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। তখন সেই সার্ভারে ঢুকতে গেলে কিংবা ফাইল খুলতে গেলে মুক্তিপণ দাবি করে হ্যাকাররা।

সার্ভার হ্যাকারের কব্জায় চলে যাওয়ায় গত শুক্রবার থেকে বিমানের নিজেদের মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ রয়েছে। ইমেইল যোগাযোগের তথ্যগুলো ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে।

বিমানের অভ্যন্তরীণ কেনাকাটা, শিডিউল, বিলিং ইত্যাদি বিষয়ে ইমেইলে যোগাযোগ করে থাকেন কর্মকর্তারা।

এসব বিষয় নিয়ে আজ বুধবার সকালে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, “ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।”

হ্যাকারদের আক্রমণের ফলে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “এখনো বিষয়গুলো সেভাবে জানা যায়নি।”

বিমান কর্মকর্তারা বলছেন, হ্যাকাররা দশ দিনের সময় বেঁধে দিয়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করেছে। তা দেওয়া না হলে তারা সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে। এতে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে বিমান।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...