সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ইসলামিক ফাউন্ডেশন’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

- Advertisement -
Single page 1st Paragraph

২২ মার্চ বুধবার ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রামে ইসলামিক ফাউন্ডেশন এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে “র‌্যালী, কুরআনখানী, আলোচনা সভা ও দো’আ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের শতাধিক ইমাম, হাফেজ, আলেম ওলামাগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দু’আ মাহফিলে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ’র পরিচালক বোরহান উদ্দীন মোঃ আবু আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ইসলামী দাওয়াত কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে মনোনিবেশ করার জন্য সকলকে আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল।

ইসলাম প্রচারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদানের কথা স্মরণ করে ১৫ আগস্টে তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে সভাপতির বক্তব্য উপস্থাপন করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রামের উপ-পরিচালক খাজা আহমদ মিয়াজী।

অনুষ্ঠানের ১ম পর্বে র‌্যালী এবং শহীদদের আতœার মাগফিরাত কামনায় শতাধিক ইমামদের মাধ্যমে পবিত্র কুরআনখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রামের কর্মকর্তা কর্মচারীগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদদের আতœার মাগফেরাত, দেশ ও জাতির অগ্রগতি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...