হাটহাজারীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীনও গৃহহীনদের মধ্যে ৪র্থ পর্যায়ে এই উপজেলায় ১শ ৫২টি পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
বুধবার(২২মার্চ) প্রধান মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভূমিহীন গৃহহীন মধ্যে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা পরিষদ চত্বরে গৃহ হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম এর সভাপতিত্বে সমবায় কর্মকর্তা বিজয় কুমার নাথ এর সঞ্চালনয় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ইউ পি চেয়ারম্যান যথাক্রমে সরোয়ার মোরশেদ তালুকদার, জায়নুল আবেদিন, হারুন অর রশীদ প্রমূখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইউনিয়নে তালিকাভূক্ত ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘরের দলিল হস্তান্তর করা হয়।

