শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান ও ভারত

- Advertisement -
Single page 1st Paragraph

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের পর ভারত ও পাকিস্তানের বিভিন্ন জায়গায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আফগানিস্তানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। তাজিকিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের জুরম শহরের ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব এলাকায় ১৮৭ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে এর উৎপত্তি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স মঙ্গলবার জানায়, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে।

আফগানিস্তানের ফায়জাবাদের ১৩৩ কিলোমিটার দক্ষিণপূর্ব এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়। মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে ভারতের হরিয়ানা, পাঞ্জাব ও বিভিন্ন জায়গায় রাতে ভূকম্পন অনুভব করে লোকজন। ঘরবাড়ি ছেড়ে রাস্তায় চলে আসেন অনেকে। লোকজনের মাঝে আতঙ্ক দেখা দেয়।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন জানায়, মঙ্গলবার রাত ৯টা ৪৭ মিনিটে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটির কিছু এলাকায়।

তবে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ভূকম্পনের ঘটনায় তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...